ঈদ বোনাস দিয়েছে ৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ২৬, ২০২৬, ০১:৫৫ পিএম

ঈদ বোনাস দিয়েছে ৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১৩৩টি চালু পোশাক কারখানার মধ্যে ২ হাজার ১২৫টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ (মঙ্গলবার) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৪টি কারখানা। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি।

এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৮টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৭২ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০টি ও চট্টগ্রামের ৩৩৮টি কারখানা।

ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ১২৫টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৯০টি এবং চট্টগ্রামের ৩৩৫টি কারখানা অন্তর্ভুক্ত।

এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ২ হাজার ২৩টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৮০ শতাংশ।

এদিকে ঈদ উপলক্ষে শ্রমিকদের বাড়ি ফেরার চলাচলও শুরু হয়েছে। ২৪ ও ২৫ মে ঢাকা ছেড়েছে যথাক্রমে ১০৮টি ও ৬৬৪টি পোশাক কারখানার কর্মীরা। আজ (২৬ মে) ঢাকা ছাড়বে ৭৭১টি কারখানার কর্মী, আর আগামী ২৭ মে ঢাকা ছাড়বে আরও ২৫১টি কারখানার কর্মী।

Link copied!