ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা সাত দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ (সোমবার) সকালে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত ১৯ মে’র এক চিঠিতেও একই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সোমবার থেকে আগামী ৩১ মে রোববার পর্যন্ত কোরবানির ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন (সোমবার) সকাল ৯টা থেকে আগের মতো বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
তবে ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।