আরও বাড়লো দেশের রিজার্ভ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ১২:১৭ পিএম

আরও বাড়লো দেশের রিজার্ভ

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫.১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,১২৫.৯০ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৪৫৯.০১ মিলিয়ন ডলার।

এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কিছুটা স্থিতিশীলতার কারণে রিজার্ভে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে যে পরিমাণ থাকে, সেটিই নিট রিজার্ভ—যা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

Link copied!