দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:১৯ এএম

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বুধবার সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট: ২,৪১,৪৪৫ টাকা
  • ২১ ক্যারেট: ২,৩০,৪৮১ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৯৭,৫৩০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬০,৯০৫ টাকা

এর আগে গত ১৯ মার্চ বিকেলে দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা তখন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৪৬ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৬ বার বেড়েছে এবং ২০ বার কমেছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৯৩ বার।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম:

  • ২২ ক্যারেট: ৫,৩৬৫ টাকা
  • ২১ ক্যারেট: ৫,১৩২ টাকা
  • ১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার।

Link copied!