টানা ৬ দফা বৃদ্ধি শেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন হিসেবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ (বুধবার) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারিত হয়েছে:
এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমিয়ে ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য ক্যারেট অনুযায়ী রুপার দাম:
এ বছর রুপার দাম দেশের বাজারে ২২ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।