দেশের বাজারে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। এরপর আর কোনো পরিবর্তন না হওয়ায় আজ (রোববার) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
তবে ঘোষণায় অসঙ্গতি দেখা গেছে। একদিকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা বলা হলেও, বিস্তারিত তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি—
এর আগে, শনিবার সকালেও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর ছিল। তখন—
এদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে—
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।