ছবি: সংগৃহীত
নগদ টাকার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার বা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল। সেই আবেদনের বিপরীতে প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকা ছাড় করা হলো।
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঈদের পর থেকে আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে সম্প্রতি ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ আমানত উত্তোলন করা হয়। ফলে নগদ অর্থের চাপ সামাল দিতে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক।
গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি বলেন, আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না।