প্রবাসী আয়ে নতুন রেকর্ড, মার্চের ২৮ দিনেই এলো ৩৩৩ কোটি ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৭:৫৩ পিএম

প্রবাসী আয়ে নতুন রেকর্ড, মার্চের ২৮ দিনেই এলো ৩৩৩ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.৩৩ বিলিয়ন), যা দেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

আজ রোববার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, চলতি মার্চের প্রথম ২৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে মার্চ মাসেই ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার এসেছিল, যা এতদিন এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড ছিল।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। বছর ব্যবধানে এই প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৮০ শতাংশ।

গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

Link copied!