আবারও কমলো স্বর্ণের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০১:৫৩ পিএম

আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—

  • ২২ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা
  • ১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা

এর আগে সর্বশেষ গত ১২ মার্চ সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল—

  • ২২ ক্যারেট: ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা
  • ১৮ ক্যারেট: ২ লাখ ২১৮ হাজার ৫৮৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

Link copied!