মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর যথারীতি ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্বভাবে নেবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বন্ধ রয়েছে। তবে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা আজ রবিবারও চলছিল; আগামীকাল থেকে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।