বিওয়াইডি বোনানজায় চীন ভ্রমণের সুযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৩:৩৫ পিএম

বিওয়াইডি বোনানজায় চীন ভ্রমণের সুযোগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বাজারে আগ্রহ বাড়াতে মাসব্যাপী বিশেষ প্রচারণা শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি। ‘বিওয়াইডি বোনানজা’ নামে আয়োজিত এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে চীনে অবস্থিত বিওয়াইডির সদর দপ্তর ভ্রমণসহ নানা আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাম্পেইন চলাকালে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বুকিং দেওয়া প্রত্যেক গ্রাহক তাৎক্ষণিক লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার পাবেন। একই সঙ্গে গ্রাহকদের পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের মোবাইল ফোনের বার্তা অপশনে গিয়ে ‘BYD WIN’ লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। বার্তা পাঠানোর পর একটি বিশেষ অংশগ্রহণ কোড পাওয়া যাবে। পরে দেশের যেকোনো অনুমোদিত বিওয়াইডি শোরুমে গাড়ি বুকিংয়ের সময় ওই কোড প্রদর্শন করলে লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।

এই প্রচারণার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে চীনে বিওয়াইডির সদর দপ্তর পরিদর্শনের সুযোগ। বিজয়ীরা সেখানে প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী উৎপাদন ব্যবস্থা এবং ভবিষ্যতমুখী টেকসই পরিবহন ধারণা কাছ থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি থাকছে বিলাসবহুল অবকাশ যাপন প্যাকেজ, নগদ ভাউচার, দম্পতিদের জন্য বিশেষ নৈশভোজ এবং আরও বিভিন্ন উপহার।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১২ জুন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডির ফ্ল্যাগশিপ শোরুমে আয়োজন করা হবে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউস’। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে দর্শনার্থীরা গাড়ি চালিয়ে দেখার সুযোগ, কফি আড্ডা, পরিবারকেন্দ্রিক নানা কার্যক্রম এবং বিওয়াইডির সর্বাধুনিক বৈদ্যুতিক গাড়ির মডেল ঘুরে দেখার সুযোগ পাবেন। এ সময় বিশেষ অফার ও অতিরিক্ত পুরস্কার জয়ের ব্যবস্থাও থাকবে।

আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। বিওয়াইডি বাংলাদেশের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পাশাপাশি টেকসই পরিবহন ব্যবস্থার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Link copied!