হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৬:৪২ পিএম

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১২৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া একই সময়ের মধ্যে সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে। অন্যদিকে হামের লক্ষণ বা উপসর্গ রয়েছে এমন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ২৬৬ জন।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ২৭৫ জন।

Link copied!