হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৮:১৬ পিএম

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ নিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

বিকেলে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১১১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এবং ৯৬৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯০৬ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!