জাপানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৫:০৯ পিএম

জাপানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

জাপানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া এমন অভিযোগ করেছে জাপান সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক জরুরি বার্তায় বিষয়টি জানায়।

পোস্টে বলা হয়, উত্তর কোরিয়া থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, উত্তর কোরিয়ার দিক থেকে জাপানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো কোথায় গিয়ে পড়েছে বা সেগুলোর লক্ষ্যবস্তু কী ছিল এ বিষয়ে বিস্তারিত এখনো নিশ্চিত করা হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাপান ও মিত্র দেশগুলো।

Link copied!