১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা শেষে ২ এপ্রিলের মধ্যে সংসদে পাঠানো হবে : আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০২:৩১ পিএম

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা শেষে ২ এপ্রিলের মধ্যে সংসদে পাঠানো হবে : আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করে শিগগিরই জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তুতি চলছে। আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
 

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

আইনমন্ত্রী বলেন, সংবিধানের বিধান ও জনগণের প্রত্যাশা—দুটো বিষয়কে গুরুত্ব দিয়েই অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করে চলতি অধিবেশনেই সেগুলো সংসদে তোলা হবে।
তিনি জানান, এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ৩০ দিনের মধ্যে পর্যালোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের পর সেগুলো বিস্তারিত যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হয়। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিএনপির জয়নুল আবেদীন এবং এতে বিভিন্ন দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

Link copied!