লাইসেন্স ছাড়াই ১৮ হাজার লিটার তেল মজুত, শেরপুরে ব্যবসায়ীকে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১২:৫৬ পিএম

লাইসেন্স ছাড়াই ১৮ হাজার লিটার তেল মজুত, শেরপুরে ব্যবসায়ীকে জরিমানা

ছবি: ভিডিও থেকে নেওয়া।

শেরপুরে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১৮ হাজার লিটার তেল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
 

জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর নয়ানী বাজারে মেসার্স শিমলা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চালানো এই অভিযানে দেখা যায়, খুচরা দোকানের লাইসেন্স ব্যবহার করে একটি আবাসিক ভবনে তেল মজুত করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
 

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ওই ভবন থেকে মজুতকৃত ডিজেল ও কেরোসিন সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আবাসিক এলাকায় এ ধরনের কার্যক্রম ঝুঁকিপূর্ণ। তাই সেখানে স্থায়ীভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অভিযানের সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!