ছেলের লাঠিপেটায় বাবার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০৫:৩৯ পিএম

ছেলের লাঠিপেটায় বাবার মৃত্যু

খেতে কাজ করতে যাওয়ার জন্য ভোর সকালে ঘুম থেকে ডেকে তোলায় ক্ষিপ্ত হয়ে ছেলের লাঠিপেটায় বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরপাড়ায় এ মর্মান্তি ঘটনা ঘটে।

নিহত রুহুল কাদের (৫৫) ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। ছেলে শহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ওসি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকাধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে তোলেন। ভোরে ঘুম থেকে জাগানোয় ছেলে শহীদুল ইসলাম প্রচণ্ড রেগে যান। এনিয়ে  দুইজনের মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছেলে শহীদ বয়োবৃদ্ধ বাবা রুহুল কাদেরের (৫৫) মাথায় লাঠি দিয়ে আঘাত আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে প্রতিবেশিরা রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

মুহাম্মদ ওসমান গণি আরও জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Link copied!