যাত্রার মাত্র ২০ মাসে ১৭২ দেশে কোক স্টুডিও বাংলার গান!

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৩, ০২:৫২ পিএম

যাত্রার মাত্র ২০ মাসে ১৭২ দেশে কোক স্টুডিও বাংলার গান!

কোক স্টুডিও বাংলার গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসার পর থেকে কোক স্টুডিও বাংলা (সিএসবি) ব্যাপক জনপ্রিয়তা পায়। 

শুরু থেকেই বৈচিত্র্যময় ধারার প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল ও নতুন ধারার সঙ্গীত সৃষ্টির মাধ্যমে সঙ্গীত জগতে আলোড়ন তৈরি করে এই প্ল্যাটফর্মটি। 

এই প্ল্যাটফর্মটিতে দেশের বিভিন্ন অঞ্চলের গান পরিবেশন করে আসছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১০০ জন শিল্পী। দুই সিজনে এসেছে ২০টিরও বেশি গান। এসব গান ১৭২ দেশে ছড়িয়ে পড়েছে বলি দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

সম্প্রতি ঢাকার একটি রেস্তরাঁয় ঘরোয়া অনুষ্ঠানে একত্রিত হন সংগীতশিল্পী অর্ণব এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন।

অনুষ্ঠানে জানানো হয়, কোক স্টুডিও বাংলা’র ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৮.৬ লাখের বেশি। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ শীর্ষস্থানীয় কিছু ব্র্যান্ডের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যার চেয়ে বেশি। এতসব অর্জন হয়েছে চ্যানেলটির যাত্রা শুরুর মাত্র ২০ মাসের মাথায়। সিএসবি’র গানগুলো সারা পৃথিবীর দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

Link copied!