ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি নতুন বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস-এ অভিনয় করেছেন। এ সিনেমায় দক্ষিণী সুপারস্টার ইয়াশ-এর বিপরীতে তাকে দেখা যাবে। গত বছরের জুলাইয়ে মা হওয়ার পর এটি তার অন্যতম বড় কাজ।
সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা যায়। পোস্টারটি ঘিরে কিছুটা বিতর্ক তৈরি হলেও এ বিষয়ে কিয়ারা বা সিনেমাসংশ্লিষ্টরা তেমন গুরুত্ব দিচ্ছেন না।
পর্দায় সাধারণত মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী কিয়ারা। অভিনেত্রী বলেন, মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি। এখন মনে হয়, অনেক কিছুকেই আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আবার সন্তানের জন্য অনেক ছোট বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সিনেমাটির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের গভীর মানবিক আবেদন রয়েছে, যা নাদিয়া চরিত্রের জন্য খুব জরুরি ছিল।
তিনি আরও বলেন, এ সিনেমায় সবসময় যুক্তি দিয়ে কাজ হয় না। কিছু সিদ্ধান্ত নিতে হয় মনের অনুভূতি থেকে। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই ছিল।