নিষিদ্ধ হলেন রণবীর সিং!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৬, ০২:২৭ পিএম

নিষিদ্ধ হলেন রণবীর সিং!

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং ও নির্মাতা ফারহান আখতারের মধ্যে পেশাগত বিরোধ এবার আইনি সংঘাতে রূপ নিয়েছে। ‘ডন ৩’ ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর রণবীর সিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডাব্লিউআইসিই)। এ অবস্থায় অবশেষে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানিয়েছে রণবীরের টিম।

বিতর্কের সূত্রপাত মূলত প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তিকে কেন্দ্র করে। ফারহান আখতারের অভিযোগ, রণবীর সিং তাদের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করেছিলেন, যার মধ্যে একটি প্রজেক্টের প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল।

তবে অভিযোগ অনুযায়ী, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে হঠাৎ করেই ওই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান রণবীর সিং। এতে প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রযোজনা সংস্থাটি। এই ক্ষতিপূরণ দাবির পরই বিষয়টি এফডাব্লিউআইসিই-এর কাছে তোলা হয়।

অভিযোগ পাওয়ার পর রণবীর সিংকে পরপর তিনটি নোটিশ পাঠায় ফেডারেশন। তবে কোনো নোটিশেরই উত্তর পাওয়া যায়নি। বরং অভিনেতার টিমের পক্ষ থেকে ইমেইলে জানানো হয়, এই বিষয়ে ফেডারেশনের হস্তক্ষেপ করা অনুচিত।

এরপরই এফডাব্লিউআইসিই কঠোর পদক্ষেপ নেয় এবং জানায়, “ইন্ডাস্ট্রির সকল সদস্য ও নির্মাতাদের নির্দেশ দেয়া হয়েছে, ফারহান আখতারের দাবি করা ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ না দেয়া নাগাদ কেউ আর কাজ করতে পারবেন না রণবীরের সঙ্গে।”

পরবর্তীতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় রণবীর সিংয়ের মুখপাত্র। তিনি বলেন, হেয়ালি থেকে নয়, বরং সচেতনভাবেই নীরব ছিলেন রণবীর। তিনি বিশ্বাস করেন, পেশাগত কোনো জটিলতা বা মতবিরোধ এভাবে জনসমক্ষে কাদা ছোঁড়াছুঁড়ি নয়, বরং সমঝোতায় সমাধান করা সম্ভব।

Link copied!