ছবি কোলাজ/ দ্য রিপোর্ট
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এ সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
পোস্টে বুবলী জানান, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। একই সঙ্গে তিনি নবজাতকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং শুভেচ্ছা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তিনি নিশ্চিত করেন, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইতে শুরু করে। ভক্ত, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।
এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। একই সময়ে অভিনয় এবং গণমাধ্যম থেকেও অনেকটা আড়ালে ছিলেন এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই অভিনেতা শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।