আগামী ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এবার ভক্তরা উপভোগ করবেন এক্সক্লুসিভ কোক স্টুডিও বাংলার অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা যায়নি।

‘নাসেক নাসেক’-এর ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’-র জাদুকরী সুর কোক স্টুডিও বাংলা’র শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সাথে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা।

জানাগেছে মূল অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে দর্শকদের জন্য গেট খুলবে দুপুর দেড়টায়। মূল আয়োজনের আগে বিকেল ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময় ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে, লাইনআপে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।

উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল।