ছবি: সংগৃহীত
হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে ১০টি সিনেমা।
বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে, যেখানে ঘোষণা করা হবে বছরের সেরা সিনেমার নাম।
এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন মূল লড়াই হবে এই দুটি সিনেমার মধ্যে।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা ও ডিরেক্টরস গিল্ডের মতো বড় পুরস্কার জিতে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে, ‘সিনার্স’ রক্তপিপাসু ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের মন জয় করেছে।
এই দুই সিনেমার পাশাপাশি মনোনয়নের তালিকায় রয়েছে—
আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের দৌড়ে রয়েছে—
প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের এই জমকালো আসর। বিজয়ীদের হাতে সোনার ট্রফি তুলে দেওয়া হবে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। ৯৮তম অস্কারের এই আয়োজন ঘিরে এখন পুরো বিশ্বের সিনেমা অঙ্গনে বইছে টানটান উত্তেজনা।