বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা, বললেন ভিনিসিয়ুস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২৬, ০২:৪২ পিএম

বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা, বললেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে দেখছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফুটবল দল হলেও আর্জেন্টিনার শক্তিমত্তা এবং লিওনেল মেসির উপস্থিতিকে বড় সুবিধা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় তিনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন। তার মতে, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দলটির আত্মবিশ্বাস এখন অনেক বেশি। পাশাপাশি দলে লিওনেল মেসির মতো একজন ফুটবলার থাকা তাদের আরও শক্তিশালী করেছে।

মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, মাঠে মেসি কী করবেন তা আগে থেকে আন্দাজ করা কঠিন। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে আছেন।

তবে প্রতিদ্বন্দ্বী দলকে প্রশংসা করলেও ব্রাজিলের লক্ষ্য যে বিশ্বকাপ জেতা, সেটিও স্পষ্ট করেছেন ভিনিসিয়ুস। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা সেলেসাওরা এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায়।
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি নতুন উদ্দীপনায় এগোচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, আর সেই অভিযানে অন্যতম ভরসা ভিনিসিয়ুস নিজেই।

আগামী বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে খেলবে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে তারা।

Link copied!