এশিয়ান আর্চারিতে স্বর্ণ জয় বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১২:৪৫ পিএম

এশিয়ান আর্চারিতে স্বর্ণ জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত

এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে দেশের আর্চাররা।


শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ দল ২৩১ পয়েন্ট অর্জন করে। প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম পায় ২২৫ পয়েন্ট। ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে স্বর্ণ নিশ্চিত করে বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টে অন্যান্য ইভেন্টে খুব একটা ভালো করতে না পারলেও কম্পাউন্ড বিভাগে চমক দেখায় বাংলাদেশ। দলগত এই সাফল্য দেশের আর্চারির জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
 

এর আগে গত আসরে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। তবে এবার সেই ধারাবাহিকতা এককে না থাকলেও দলগত ইভেন্টে সাফল্য এসেছে।
 

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আবারও নিজেদের সক্ষমতার প্রমাণ দিলো বাংলাদেশের আর্চাররা।

Link copied!