শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৩:৫৬ এএম

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার

ছবি: এপি

১-০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। ম্যাচের ঘড়িতে তখন চলছে অতিরিক্ত সময়ের খেলা। ঠিক তখনই ঘটল নাটকীয়তা। শেষ সময় গোল করে সমতায় ফেরে কাতার। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।

এই ড্রয়ের ফলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার। এর আগে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সুইজারল্যান্ড প্রথমার্ধের ১৬ মিনিটেই এগিয়ে যায়। ডি-বক্সের ভেতর ফাউলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে অল-আউট আক্রমণে নামে কাতার। তবে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিদের নেতৃত্বে গড়া রক্ষণভাগ বারবার প্রতিহত করে তাদের আক্রমণ।

ম্যাচ যখন সুইজারল্যান্ডের জয় নিয়েই শেষ হতে যাচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। ইনজুরি টাইমে এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগকে ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করেন বুয়ালেম খুখি। তার সেই গোলে সমতায় ফেরে কাতার এবং শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

Link copied!