পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তামিম এবং রিশাদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১১:৪৫ এএম

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তামিম এবং রিশাদ

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার দেশ ছেড়েছেন। আজ (মঙ্গলবার) সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন তানজিদ তামিম ও রিশাদ হোসেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) চারজন ক্রিকেটার দেশ ছাড়লেও, এবার একই সঙ্গে পিএসএলে অংশ নিতে দেশ ত্যাগ করেন এই দুই টাইগার ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে নিজেরাই বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

আসন্ন পিএসএলে রাওয়ালপিন্ডির হয়ে খেলবেন রিশাদ হোসেন। অন্যদিকে, পেশোয়ার জালমির জার্সিতে মাঠে নামবেন তানজিদ তামিম। উল্লেখ্য, এটি তামিমের জন্য পিএসএলে প্রথম ডাক।

Link copied!