নভেম্বর ২৬, ২০২১, ১০:১০ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিলেন তিনজন। এই তিনজনের মধ্যে ১ জন মারা গেছেন। নিহতের নাম মামুন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিলেন তিনজন। এই তিনজনের মধ্যে ১ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনায় মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮) নামে তিনজন দগ্ধ হয়েছিলেন।
তাদের উদ্ধার করে সেদিনই সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বলেন, মামুনের শরীরের ১০০ শতাংশ, পারভেজের শরীরের ১০০ শতাংশ এবং জীবনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী মো. রিয়াজ গণমাধ্যমকে জানান, আমরা সবাই অনন্ত গার্মেন্টসে চাকরি করি। আমার বাসা আর তাদের বাসা পাশাপাশি। আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।