আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৪:৫০ পিএম

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। দুর্ঘটনাটি রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল তিনমাথায় মসজিদের সামনে ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই হাবিবা খাতুনের মৃত্যু হয়।

এরপর স্থানীয়রা ট্রাক এবং চালক জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আদমদীঘি থানার এসআই ফেরদৌস আলী জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কেউ বাদী হয়ে কোনো মামলা বা অভিযোগ করেনি। শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানান, ফলে আটক ট্রাক ও চালককে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!