ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:৫৮ পিএম
একুশে পদক | ছবি: সংগৃহীত
অভিনেত্রী ববিতা, প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, সাংবাদিক শফিক রেহমানসহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং সংগীত দল ওয়ারফেইজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
একুশে পদকের জন্য মনোনীতরা হলেন—
১. ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র)
২. অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা)
৩. মেরিনা তাবাসসুম (স্থাপত্য)
৪. আইয়ুব বাচ্চু (সংগীত)
৫. অর্থি আহমেদ (নৃত্য)
৬. ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা)
৭. শফিক রেহমান (সাংবাদিকতা)
৮. অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা)
৯. তেজস হালদার যস (ভাস্কর্য)
১০. ওয়ারফেইজ (সংগীত দল)
এই প্রথম কোনো রক ব্যান্ড জাতীয় পর্যায়ের এই রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত হলো। উল্লেখ্য, একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।