ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজার এলাকায় ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মধুবাগ খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. রাব্বি (১৯) পঞ্চগড়ের ফুলতলা উপজেলার ফারুক মিয়ার ছেলে। সে পরিবারসহ মগবাজারের চেয়ারম্যান গলিতে থাকত এবং স্থানীয় মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
সহপাঠীদের বরাত দিয়ে জানা যায়, রাতে মাঠসংলগ্ন পথ দিয়ে যাওয়ার সময় ৩-৪ জন দুর্বৃত্ত রাব্বির ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে বলে জানা গেছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত