ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:৪৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
আজ (শুক্রবার) দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। একাধিক ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে তিনি আত্মহননের চেষ্টা করেন বলে জানা গেছে।
বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন জুবেল। তবে কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।