ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৩:২৮ পিএম

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলা শুরু হয়েছে। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডারও নিহত হয়েছেন, যা দেশটির রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী উভয়ই শনিবারের হামলায় মারা গেছেন।

তেহরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, সশস্ত্র বাহিনীর প্রধান লে. জেনারেল আব্দলরহিম মৌসাভি হামলায় নিহত হয়েছেন।

গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে তৎকালীন সশস্ত্র বাহিনীর প্রধান নিহত হওয়ার পর এই পদে আসীন হন মৌসাভি।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদেহও হামলায় মারা গেছেন।

এর আগে ইরান দেশটির দুইজন প্রধান শীর্ষ কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে; তাদের মধ্যে ছিলেন আইআরজিসির নেতা মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি।

Link copied!