খামেনির দাফন কবে ও কোথায়, যা জানা গেল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০২:২১ পিএম

খামেনির দাফন কবে ও কোথায়, যা জানা গেল

ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি।

গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ-এর বাসিন্দা ছিলেন। শহরটির ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তার বাবার কবর রয়েছে। তবে তাকে ঠিক কোথায় দাফন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ফার্স নিউজ জানিয়েছে, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে একটি গণ-স্মরণানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণানুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদের হাতে। ফার্স নিউজ এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস)-এর চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত থাকতে পারে।

Link copied!