বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেপ্তার ৩ যুবলীগ নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৬, ০১:২১ পিএম

বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেপ্তার ৩ যুবলীগ নেতা

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা। শুক্রবার ভোরে পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বল্টুরামটিলা এলাকায় এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে এলাকায় আসেন তারা। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে পরে নিজ নিজ বাসায় যান। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোহাম্মদ নাজির আলম জানান, ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলায় ওই তিনজনের বিরুদ্ধে পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!