অবৈধ তেল মজুত ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০২:৩৪ পিএম

অবৈধ তেল মজুত ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান

ছবি: সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুতদারি রোধে ব্যাপক অভিযান চালিয়েছে সরকার। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মোট ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অভিযানে ২১৪টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি নীলফামারীতে অনিয়মের দায়ে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম যেন তৈরি না হয়, সে লক্ষ্যেই এই অভিযান জোরদার করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

এছাড়া কোথাও অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত জানাতে ভিজিল্যান্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বজায় রাখতে এবং বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!