আবু সাঈদ হত্যা মামলা: সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০২:১৫ পিএম

আবু সাঈদ হত্যা মামলা: সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। নিরস্ত্র অবস্থায় বুক পেতে দাঁড়িয়ে থাকা সাঈদের ওপর পুলিশের গুলিবর্ষণের ভিডিওটি সে সময় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তার শহীদ হওয়ার ঘটনাটি পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যায়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Link copied!