ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম।
আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, `আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।`
তিনি আরও বলেন, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতে মর্জি হয়।