জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০১:১২ পিএম

জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমি

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

ঘটনার সূত্রপাত গত ৭ মার্চ রাতে। সেদিন রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রিকশায় মাইকের মাধ্যমে ভাষণ প্রচারের সময় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এতে বাধা দেয়।

এক পর্যায়ে ইমিসহ তিনজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

সর্বশেষ হাইকোর্টের আদেশে ওই মামলায় জামিন পাওয়ায় ইমির মুক্তির পথ খুলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Link copied!