মার্চ ১৭, ২০২৬, ০৫:১৭ পিএম
নাসিমুল গনি। ছবি: সংগৃহীত
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
তিনি বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে মোট পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা কিছু পরিবর্তন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর সম্পূরক বাজেটটি এখন সংসদের অনুমোদনের জন্য পাঠানো হবে।