টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান, আটক ৫৪

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০১:১৮ পিএম

টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান, আটক ৫৪

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
 

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের সরঞ্জাম, ফয়েল পেপার, দেশলাই, ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি ও দুটি চাকুসহ নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এছাড়া তল্লাশির সময় কয়েকটি জাতীয় পরিচয়পত্রও জব্দ করা হয়।
এই অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তদন্ত শাখার সদস্যরা অংশ নেন।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, টঙ্গীর ওই এলাকায় মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!