ঘরেই তৈরি করুন সুস্বাদু চিকেন পকোড়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৪০ পিএম

ঘরেই তৈরি করুন সুস্বাদু চিকেন পকোড়া

চিকেন পাকোড়া | ছবি: সংগৃহীত

আজ রমজানের প্রথম দিন। সারাদিন রোজার পর ইফতারে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে চাইলে চিকেন পকোড়া একদম পারফেক্ট অপশন।

উপকরণ:

  • আধা কেজি হাড়ছাড়া মুরগির বুকের মাংস
  • আধা চা চামচ হলুদ গুঁড়ো
  • পরিমাণমতো তেল
  • ধনে পাতা কুচি – এক মুঠো
  • ২টি মাঝারি পেঁয়াজ
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ২ চা চামচ আদা-রসুন বাটা
  • কয়েকটি কাঁচা মরিচ
  • দেড় কাপ বেসন
  • ৪ চা চামচ চালের গুঁড়ো

প্রস্তুত প্রণালি:

প্রথমে মুরগির মাংসগুলোকে বাইট সাইজে কেটে ফেলুন। খুব বেশি বড় বা খুব বেশি ছোট না হয় সেদিকে লক্ষ রাখবেন। এরপর মাংসগুলো ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লেবুর রস এবং লবণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট দিয়ে চিকেন ম্যারিনেট করুন এবং ৪০ মিনিট ঢেকে রাখুন।

বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও পরিমাণমতো পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব পাতলা বা খুব ঘন না হওয়া উচিত।

প্যান বা ফ্রাইং প্যানে পরিমাণমতো তেল গরম করুন। ম্যারিনেট করা চিকেন এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ুন। সোনালি ভেজা হওয়া পর্যন্ত ভাজুন।

ভাজা চিকেন পকোড়া গরম গরম পরিবেশন করুন। চাইলে সঙ্গে শশা-পেঁয়াজ কেটে সালাদও দিতে পারেন।

Link copied!