ছবি: সংগৃহীত
জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। চুক্তির বাস্তবায়ন তার প্রত্যাশা অনুযায়ী না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। যদি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার গুলি চালাবো এবং তাদের ওপর বোমা ফেলবো। তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে আবার বোমা হামলা শুরু হবে।’
তিনি আরও জানান, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো বিষয় এই সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত নেই।
চুক্তি সংক্রান্ত বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।
সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি চুক্তির শর্ত অনুযায়ী আচরণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।