সেহরীতে ডায়াবেটিস রোগীরদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

সেহরীতে ডায়াবেটিস রোগীরদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার

রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ ডায়েট প্লান অনুস্মরণ করা অত্যন্ত জরুরি। খুব কম বা অতিরিক্ত খাবার দুটোই বিপজ্জনক হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের সময়ের পরিবর্তন, ওষুধের সময়সূচি উলটপালট হওয়া এবং ইফতারে হঠাৎ অতিরিক্ত খাবার খাওয়ার ফলে রমজানে ডায়াবেটিস রোগীর ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়টায় রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুষম পুষ্টি এবং নিয়মিত পর্যবেক্ষণ।

সেহরিতে ভাজা-পোড়া, চর্বিযুক্ত এবং অতিরিক্ত মসলাদার খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষভাবে মিষ্টি জাতীয় খাবার কঠোরভাবে এড়িয়ে চলা উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। কৃত্রিম মিষ্টির বিকল্প হিসেবে প্রাকৃতিকভাবে স্টেভিয়া পাতা গুঁড়ো করে পানীয়তে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, রমজানে ঘন ঘন রক্তে শর্করা পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে সেহরির পর, ইফতারের আগে এবং ইফতারের পরে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা উচিত। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগী তার শারীরিক অবস্থা বুঝতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

Link copied!