সংবিধান সংস্কার পরিষদ না হলে সরকারের ওপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ১০:৩৭ এএম

সংবিধান সংস্কার পরিষদ না হলে সরকারের ওপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার উদ্যোগ না নিলে সংসদের ভেতরে ও বাইরে থেকে চাপ বাড়ানো হবে বলে সতর্ক করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


শনিবার সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নতুন সংসদের শুরুতেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু এখনো সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজনৈতিক মহলে হতাশা তৈরি হয়েছে। 

তিনি জানান, আগামী কার্যদিবসে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সংবিধানের অজুহাত দেখিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আটকে রাখা ঠিক হবে না। 

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে রাজনৈতিক অঙ্গীকার তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
 

বিরোধী দলীয় এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে বিরোধী দল সংসদ এবং রাজপথ দুই জায়গা থেকেই সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।

Link copied!