আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

শোবিজ ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০১:২২ পিএম

আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

ছবি: সংগৃহীত

আত্মগোপনে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী নিজের স্ত্রী ইকরাকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গভীর রাতে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি এটিকে নিজের ‘শেষ পোস্ট’ বলেও উল্লেখ করেন।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন আলভী। তিনি দাবি করেন, নেপালে শুটিংয়ে যাওয়ার দিন থেকে তার বাসায় নিয়মিত যাওয়া-আসা করতেন ইকরার মেয়ে ও ছেলে বন্ধুরা। মধ্যরাত পর্যন্ত সেখানে মদ ও গাঁজার পার্টি চলত বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার প্রমাণ বাসার সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে বলে জানান অভিনেতা।

এছাড়া ইকরার ফোন ‘কে’ ডিসেবল করেছে তা ফোনের ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলে মন্তব্য করেন আলভী। একই সঙ্গে নিজের ফোনে ইকরার সঙ্গে হওয়া আলাপচারিতাও তদন্তকারীদের খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

তৃতীয় পয়েন্ট হিসেবে ইকরার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা। তার দাবি, মৃত্যুর পর পোস্টমর্টেম করাতে কেন ইকরার পরিবার বাধা দিয়েছে, সেটি তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে কোনো চাপের কারণে যেন রিপোর্টে আসল তথ্য পরিবর্তন না করা হয় সে অনুরোধও জানান তিনি।

এছাড়া স্ত্রীর পরকীয়ার প্রসঙ্গ টেনে আলভী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের ৪১তম ব্যাচের ‘নাবিদ’-এর সঙ্গে ইকরার সম্পর্ক কী ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দাবি করেন, নিজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে ও বাসরও করেছেন। তবে ভালোবাসার কারণে স্ত্রীর এই ভুল মেনে নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। 

 উপরের মহলের চাপ , ইকরার পরিবারের প্রতিশোধ পরায়নতা ও আমার স্বকর্মসংস্থানের মানুষদের বেইমানি হয়তো আমাকে দমিয়ে দিবে, হয়তো বাচতে দিবেনা । তাই তার অবর্তমানে ছেলে রিজিকের কথা ভেবে হলেও ‘ইকরা মৃত্যুর আসল রহস্য’ সবার সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। রিজিক নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ মারা যান ইকরা। সেদিন দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় আলভী একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন।

Link copied!