বর্ণাঢ্য আয়োজনে ফিরছে ‘ইত্যাদি’, দেখা যাবে আজ রাতে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ০১:৫৯ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ফিরছে ‘ইত্যাদি’, দেখা যাবে আজ রাতে

ছবি: সংগৃহীত

ঈদের আনন্দে বিনোদন অনুষ্ঠানের বাড়তি আকর্ষণের মধ্যে অন্যতম বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের ইত্যাদি, যা দীর্ঘদিন ধরেই দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এবারও ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি উপস্থাপিত হতে যাচ্ছে।

আজ রোববার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক। কালজয়ী সেই গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন শিল্পীরা। এরপর একে একে পরিবেশিত হবে দেশের তারকা শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান।

এবারের আসরে বাড়তি মাত্রা যোগ করেছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য পরিবেশনা। বরাবরের মতোই এতে সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসবে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে থাকছে সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত কিছু নাট্যাংশ। এছাড়া দর্শকদের জন্য নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ মিউজিক্যাল ড্রামা।

Link copied!