অশালীনতার’ অভিযোগে নিষিদ্ধ সঞ্জয় দত্ত–নোরা ফাতেহির গান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৯:১৬ এএম

অশালীনতার’ অভিযোগে নিষিদ্ধ সঞ্জয় দত্ত–নোরা ফাতেহির গান

অশালীনতার অভিযোগে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। 

কন্নড় চলচ্চিত্র কেডি: দ্য ডেভিল এর এই গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর সরকারিভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি গানটির এক ঝলক প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকেই গানটির নাচের ভঙ্গিমা ও উপস্থাপনাকে ‘অশালীন’ এবং ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন। বিতর্ক বাড়তে থাকায় প্রথমে গানটির ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।
 

এদিকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন অভিনেত্রী কঙ্গনা রনৌতও। তিনি গানটির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলে এটি নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে গানের কথা ও উপস্থাপনা নিয়ে আলোচনায় আসেন গীতিকার রাকিব আলম।
 

ক্রমবর্ধমান বিতর্কের জেরে বিষয়টি সংসদেও আলোচিত হয়। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে দাঁড়িয়ে গানটি নিষিদ্ধ ঘোষণা করেন।
 

ছবিটি আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Link copied!