মে ২৪, ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলে বড় পরিবর্তন এনেছে ইরান। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তাদের বেইস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোর টিহুয়ানায় নেওয়া হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ফিফার অনুমোদনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফিফা। এর আগে ইরানের ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে।
মূলত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা এবং ভিসা জটিলতার কারণে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ইরানের ক্যাম্প হবে যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তের কাছাকাছি টিহুয়ানায়। ইরান মনে করছে, এতে বিশ্বকাপ চলাকালে যাতায়াত ও ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।
আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।