আজকের রিপোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২৩, ০৫:০৫ পিএম

আজকের রিপোর্ট

ফাইল ছবি


আগামীকাল এড়িয়ে চলতে পারেন ঢাকার যেসব সড়ক

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ। পাল্টাপাল্টি এই কর্মসূচিতে ঢাকায় ব্যাপক যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। আরও পড়ুন...


রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে: ডিএমপি কমিশনার

রাজনৈতিক কর্মসূচি যদি জনগণের ভোগান্তির কারণ হয় তবে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আরও পড়ুন...


মহাসমাবেশের আগের দিন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক, যা জানা গেল

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে বৈঠক করেছেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। আরও পড়ুন...


‘রাষ্ট্রবিরোধী অপপ্রচারের’ বিরুদ্ধে রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও পড়ুন... 


যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের রাষ্ট্রদূত ও ইইউ মিশন প্রধানকে সতর্ক করলো বাংলাদেশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১২টি দেশের দূতাবাস, হাইকমিশন ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতি দেওয়ার জেরে ওই ১২টি দেশ ও ইইউ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সতর্ক করা হয়েছে।  আরও পড়ুন...


সোহরাওয়ার্দী বা পল্টনে মহাসমাবেশের অনুমতি মেলেনি বিএনপির

সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি পাঠিয়েছিল তারা। চিঠির উত্তরে ডিএমপি জানায়, এই দুটি জায়গার কোনোটিতেই বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না। আরও পড়ুন...


২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

আগামী শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। আরও পড়ুন...


ক্লান্ত জয় বেঞ্চে ঘুমিয়ে , ফুটপাটে বসে আছেন শাকিব খান!

ছেলে জয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে বেঞ্চে, তার পাশেই হাফপ্যান্ট পরে রাস্তার ফুটপাটে বসে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে তাকেও বেশ ক্লান্ত দেখাচ্ছে ছবিতে। আর এমন ছবি প্রকাশের পরই যেন মুহূর্তেই নেটিজনদের দৃষ্টি কেড়েছে তা। সবাই বাহ বাহ দিচ্ছে বাবা শাকিব খানকে। আরও পড়ুন...


‘দেশে কাঁচা মরিচের দামে বিশ্বরেকর্ড হয়েছে‍‍’

কাঁচামরিচের দামে বিশ্বরেকর্ড হয়েছে। পৃথিবীর কোথাও এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি মূল্য ১ হাজার টাকা হওয়ার নজির নেই। আরও পড়ুন...


ডেনমার্কেও পোড়ানো হল কোরআন

সুইডেনের পর এবার প্রতিবেশি দেশ ডেনমার্কেও কোরআন শরিফের কপি পোড়ানোর ঘটনা ঘটালো ইসলাম বিরোধীদের একটি ছোট দল। আরও পড়ুন...


মেন্টরের কাজটা কী আমি জানি না: মাশরাফি

আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি যেমন আছি ভালো আছি। কোনো সমস্যা নেই। দল ভালো করুক, ভালো করবে। এটাই আমার চাওয়া। আরও পড়ুন... 

Link copied!